যোগাযোগ
অ্যাপে লাইভ চ্যাট
সেটিংস → সাহায্য ও লাইভ চ্যাট। কাকা আগে টিকিট নম্বর দেয়, তারপর দলের একজন উত্তর দেয় — সাধারণত ৫ মিনিটে (সকাল ৯টা–রাত ১২টা)।
ইমেইল
[email protected] — অ্যাপ খুলতে না পারলে। প্লেয়ার আইডি (যেমন TA-48213, সেটিংসের নিচে থাকে) লিখে দিলে তাড়াতাড়ি খুঁজে পাবো।
পেমেন্ট
কয়েন কিনেছি কিন্তু পাইনি
দোকানে গিয়ে "কেনা ফিরিয়ে আনো" চাপো। অ্যাপ স্টোর পেমেন্ট নিশ্চিত করলেই কয়েন যোগ হয়। ১০ মিনিট পরেও না এলে অ্যাপ স্টোরের রসিদ ইমেইলের অর্ডার নম্বর দিয়ে লাইভ চ্যাট করো, আমরা ঠিক করে দেবো।
টাকা ফেরত পাবো কীভাবে?
অ্যাপ স্টোরের কেনাকাটার টাকা ফেরত Apple দেয়: reportaproblem.apple.com। ফেরত হলে ওই কেনার কয়েন বা পাস অ্যাকাউন্ট থেকে সরে যায়।
আড্ডা ক্লাব বাতিল করবো কীভাবে?
সেটিংস → আড্ডা ক্লাব → বাতিল করো; এটা অ্যাপ স্টোরের সাবস্ক্রিপশন পাতা খোলে। যে মাসের টাকা দিয়েছো, তার শেষ পর্যন্ত ক্লাব থাকে।
অ্যাকাউন্ট
অতিথি অ্যাকাউন্ট ফিরে পাবো?
অতিথি অ্যাকাউন্ট এই ফোনেই থাকে: একই ফোনে আবার ইনস্টল করলে ফিরে আসে। নতুন ফোনে নিতে চাইলে আগে সেটিংসে Apple দিয়ে সাইন ইন যুক্ত করো।
অ্যাকাউন্ট মুছবো কীভাবে?
সেটিংস → অ্যাকাউন্ট মুছো। ৩০ দিন পরে সব মুছে যায়; তার মধ্যে আবার ঢুকলে সব ফিরে পাবে। আড্ডা ক্লাব থাকলে আগে অ্যাপ স্টোরে বাতিল করো।
আমার ডেটার কপি পাবো কীভাবে?
সেটিংস → আমার ডেটা → কপি চাও। কয়েক সেকেন্ডে অ্যাপেই ফাইল তৈরি হয়; লিংকটা ২৪ ঘণ্টা চলে।
নিয়ম
খেলা মাঝখানে কেটে গেল — পয়েন্ট?
তোমার আসন ৩০ সেকেন্ড ধরে রাখা হয়; তার মধ্যে অ্যাপ খুললে খেলা চলবে। এর পরে একটা বট তোমার হয়ে খেলে, পয়েন্ট আসনেই থাকে। সার্ভার রিস্টার্ট হলে টেবিলের এন্ট্রি কয়েন নিজে থেকেই ফেরত আসে।
বন্ধুর রুমে কীভাবে ঢুকবো?
বন্ধুর কাছ থেকে ৬ অঙ্কের রুম কোড বা আমন্ত্রণ লিংক নাও। "বন্ধুদের সাথে" → "কোড দিয়ে ঢোকো" চাপো, অথবা শুধু লিংকটা খোলো।
কল ব্রিজে পয়েন্ট কীভাবে গোনে?
ডাক বা তার চেয়ে এক বেশি পিঠ নিলে +ডাক। কম নিলে, বা দুই বা তার বেশি বাড়তি নিলে ডাক ভাঙে: −ডাক। ৮ বা তার বেশি ডাক পূরণ করলে ১৩ পয়েন্ট (বাংলাদেশ নিয়ম)।
রিপোর্ট
কোনো খেলোয়াড়কে রিপোর্ট করবো কীভাবে?
টেবিলে বা ইতিহাসে তার ছবিতে চাপো → রিপোর্ট। কারণ বেছে নাও; চাইলে ব্লকও করতে পারো। দল প্রতিটা রিপোর্ট দেখে।
আরও
- খেলার পুরো নিয়ম: কল ব্রিজ · হাজারী
- অ্যাকাউন্ট মোছার নিয়ম
- গোপনীয়তা নীতি · ব্যবহারের শর্ত