কল ব্রিজ
Call Bridge · Call Break
- ৪ জন, পার্টনার নেই — সবাই ১৩টা করে কার্ড
- আগে ডাক দাও কয়টা ট্রিক নেবে, তারপর পুরো করো
- ইস্কাবন সবসময় ট্রাম্প
- ৫ রাউন্ড শেষে বেশি পয়েন্ট জেতে (১০ বা ২০ রাউন্ডও হয়)
Call Bridge · Call Break · Hazari
কল ব্রিজ · হাজারী — বন্ধুদের সাথে
চায়ের কাপ, ছাদের বিকেল আর চার জনের টেবিল। অনলাইনে বন্ধুদের সাথে, একই ওয়াই-ফাইয়ে পাশাপাশি, বা বটের সাথে একা — যেভাবে খুশি খেলো।
দুই খেলা
বাংলাদেশ, নেপাল আর ভারতের সবচেয়ে প্রিয় দুই তাসের খেলা — এক অ্যাপে, আসল নিয়মে।
Call Bridge · Call Break
Hazari · ১০০০ পয়েন্ট
কীভাবে খেলবে
অনলাইনে, পাশাপাশি বসে, বা ইন্টারনেট ছাড়াই।
অনলাইনে সাথে সাথে টেবিল। ২০ সেকেন্ডে কেউ না এলে খালি আসনে বট বসে।
৬ অঙ্কের কোড বা আমন্ত্রণ লিংক পাঠাও — বন্ধুরা সোজা তোমার টেবিলে।
পাশে বসা বন্ধুদের ফোনে টেবিল। ইন্টারনেট ছাড়াও খেলা যায়।
সহজ, মাঝারি, কঠিন। অফলাইনেও চলে, টাইমার ছাড়া — নিজের গতিতে।
সবাই একই ১৩ কার্ড পায়। কে বেশি পয়েন্ট করে? প্রতিদিন রাত ১২টায় (ঢাকা সময়) নতুন হাত।
এক পাজল, সবার জন্য। সেরা সাজানোর কত কাছে যেতে পারো? টানা খেললে স্ট্রিক বাড়ে।
কাগজবাঁশপিতলরুপাসোনাহীরালেভেল ৫ থেকে। জিতলে +২৫, ২য় +১০, ৩য় −৫, ৪র্থ −১৫। ৬ সপ্তাহে মৌসুম শেষ।
তিন দেশ
দেশ বুঝে ছাদ, কাপড়, কার্ডের পিঠ আর গল্প বদলায়। খেলার নিয়মও।
ভোকাট্টা!
কল ব্রিজ · হাজারী
পুরান ঢাকার ছাদ · সাকরাইনের ঘুড়ি
चङ्गा चेट!
कलब्रेक · हजारी
কাঠমান্ডুর ছাদ · প্রার্থনা-পতাকা, হিমালয়
वो काटा!
कॉल ब्रेक · हज़ारी
জয়পুরের হাভেলির ছাদ · ঘুড়ি, কুলহাড়ের চা
অ্যাপের ভাষা: বাংলা, नेपाली, हिंदी আর English — অঙ্ক বাংলা, দেবনাগরী বা ইংরেজিতে।
প্রশ্ন
হ্যাঁ। বাংলাদেশে যাকে কল ব্রিজ বলে, নেপাল আর ভারতে সেটাই Call Break। তাস আড্ডায় দুই রকম নিয়মই আছে: বাংলাদেশ নিয়ম (ডাক ২–১২, ডাক+২ নিলে ভাঙা) আর নেপাল নিয়ম (ডাক ১–৮, প্রতিটা বাড়তি ট্রিকে +০.১)। পুরো নিয়ম দেখো।
যায়। বটের সাথে খেলতে ইন্টারনেট লাগে না। একই ওয়াই-ফাইয়ে পাশে বসা বন্ধুদের সাথেও ইন্টারনেট ছাড়া খেলা যায়। কুইক ম্যাচ, বন্ধুদের অনলাইন রুম, আজকের হাত আর র্যাঙ্কডে ইন্টারনেট লাগে।
বন্ধুর কাছ থেকে ৬ অঙ্কের রুম কোড বা আমন্ত্রণ লিংক নাও। "বন্ধুদের সাথে" → "কোড দিয়ে ঢোকো" চাপো, অথবা শুধু লিংকটা খোলো।
না। অতিথি হয়ে সাথে সাথে খেলা শুরু করা যায়; অতিথি অ্যাকাউন্ট এই ফোনেই থাকে। নতুন ফোনে অগ্রগতি নিতে চাইলে Apple দিয়ে সাইন ইন যুক্ত করো।
প্রথমে iPhone-এ আসছে (iOS 18 বা তার পরের সংস্করণ)। Android সংস্করণ পরে আসবে।
প্রথমে iPhone-এ আসছে। এলেই এখানে নামানোর লিংক পাবে — ততক্ষণ নিয়মগুলো ঝালিয়ে নাও!
শীঘ্রই আসছেApp Store-এ